100+ AC, Fridge & HVAC Materials, Parts & Accessories | বাংলায় নাম ও ছবি | ফ্রিজ ও এসির যন্ত্রপাতি
সামাজিক, পারিবারিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিমণ্ডলে একজন নেতার গুরুত্ব বলে শেষ করা যাবে না।তাই নেতৃত্ব দেওয়ার বিষয়টি বর্তমান সময়ের জন্য সব থেকে বেশি উপযোগী হয়ে দাঁড়িয়েছে।
নেতৃত্বের দক্ষতা তৈরি করার জন্য আপনাকে ৫টি বিষয়ের উপরে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে এবং এই পাঁচটি বিষয়ের মধ্যে যদি একটি অনুপস্থিত থাকে তাহলে আপনি একজন ভালো লিডার হিসাবে নিজেকে তৈরি করতে পারবেন না।
নিজেকে একজন ভাল নেতা হিসেবে তৈরি করার জন্য সবার আগে আপনাকে একটি সাধারণ উদ্দেশ্য তৈরি করতে হবে। এই সাধারণ উদ্দেশ্য হল নেতৃত্বের দক্ষতা তৈরি করার প্রথম এবং প্রধান ভিত্তি।
মোটামুটি ভাবে আপনাকে একটি বড় মাপের লক্ষ্য নির্ধারণ করতে হবে যে, আপনি আসলে কি হাসিল করতে চাচ্ছেন?
অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে যারা আজকের নেতৃত্বের পর্যায় আছে তারা সবাই কিন্তু এই সাধারণ উদ্দেশ্য হাসিল করার জন্য নিজের জীবনকে অর্পণ করে দিচ্ছে এবং দিয়েছে।
কয়েকটি বাণিজ্যিক ক্ষেত্রের উদাহরণ দিচ্ছি যেমন: জেএমআই, নেসলে, ইউনিলিভার, রিলায়েন্স, বিকাশ, প্রথম আলো, নিউইয়র্ক টাইমস, উবার ইত্যাদি আরো লাখ খানেক বাণিজ্যিক প্রতিষ্ঠানের একটি সাধারণ উদ্দেশ্যকে হাসিল করার জন্য তাদের পুরো জীবনকে অর্পণ করে দিয়েছে এবং দিচ্ছে।
আপনাকে ব্যক্তিগত কার্যকারিতা ক্রমাগত বৃদ্ধি করতে হবে। যেমন: সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, ভালোভাবে যোগাযোগ করা, যে কোনো কিছুকে বলার আগে মন দিয়ে শোনা, সঠিক সময়ে সঠিক বিষয়কে উপস্থাপন করা, উন্নত মনোস্থিতি তৈরি করা, সকল ধরনের মতকে গ্রহণ করা, দলগত ভাবে কাজ করা ইত্যাদি।
ব্যক্তিগত কার্যকারিতা বৃদ্ধি করার জন্য আপনাকে ব্যক্তিগত ক্ষমতা ব্যবহার করতে হবে অবস্থানগত ক্ষমতা ব্যবহার করা যাবে না। অর্থাৎ, আপনাকে নিজের আলোয় আলোকিত করা জানতে হবে।
ইতিহাস সাক্ষী যে অনেক লিডারকে অবস্থানগত ক্ষমতা ব্যবহার করার কারণে ধ্বংস হয়ে যেতে দেখা গিয়েছে। আবার যারা ব্যক্তিগত ক্ষমতা ব্যবহার করেছিলেন তারা আছে ও তাদের অনুসারীদের কাছে মহান হয়ে আছে এবং থাকবে।
তৃতীয় ধাপঃ আন্তঃব্যক্তিগত কার্যকারিতা
এর আগের পয়েন্টি ছিল ব্যক্তিগত কার্যকারিতাকে বৃদ্ধি করা নিয়ে, এবার হচ্ছে আপনি অন্য মানুষের সাথে কিভাবে সম্পর্ককে বৃদ্ধি করতে পারেন। অর্থাৎ, আপনাকে প্রভাবিত করার ক্ষমতা তৈরি করতে হবে। দাপট দেখিয়ে কোন কাজ করিয়ে নেওয়া যাবে না।
এই ধাপে আপনাকে পিপলস স্কিল ডেভেলপ করতে হবে।
চতুর্থ ধাপঃ সাংগঠনিক কার্যকারিতা
দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে যদি আপনি সফলভাবে নিজেকে তৈরি করে নিতে পারেন তাহলে এর পরের ধাপ হচ্ছে আপনাকে সাংগঠনিক কার্যকরিতা তৈরি করতে হবে।
মনে রাখবেন যদি আপনি সাংগঠনিক কার্যকারিতা তৈরি করতে না পারেন অর্থাৎ, যদি কোন সংগঠন তৈরী করতে না পারেন তাহলে আপনি লিডার বলে গণ্য হবেন না বস বা মনিব হিসাবে খ্যাতি অর্জন করবেন যা বেশিদিন টেকসই হবে না।
আপনার ভিতরে যদি প্রচন্ড আকারে টেকনিক্যাল স্কিল এবং ম্যানেজারিয়াল স্কিল থেকে থাকে তাহলে আপনি সাংগঠনিক কার্যকারিতা খুব দ্রুত তৈরি করে নিতে পারবেন।
সংগঠন তৈরি করতে হলে আপনাকে একটি শক্তিশালী বিশ্বাস পদ্ধতি তৈরি করাতে হবে যে বিশ্বাসের শক্তিতে আপনার অনুসারীরা আপনার সাথে দীর্ঘ সময়ের জন্য জড়িয়ে থাকবে।
আর একটি সংগঠন তৈরি করার জন্য মানবসম্পদ সবথেকে বেশি ভূমিকা পালন করবে। আপনাকে একটি চিরসত্য বাণী অবশ্যই মনে রাখতে হবে তা হলো “Your Manpower Will Make You Ultimate Super-Power”
পঞ্চম ধাপঃ সাম্প্রদায়িক কার্যকারিতা
প্রথম ধাপে যে আপনি একটি সাধারণ উদ্দেশ্য তৈরি করেছিলেন সেই সাধারণ উদ্দেশ্য কে ব্যবহার করে আপনাকে একটি সম্প্রদায় তৈরি করে নিতে হবে।
আপনার সাধারন উদ্দেশ্যের ভিত্তি যদি অনেক মজবুত থাকে তাহলে আপনার সম্প্রদায় আপনার সাথে টিকে থাকবে।
বিশ্বের বড় বড় অরগানাইজেশন আজকের টিকে আছে তাদের সাম্প্রদায়িক কার্যকারিতাকে বৃদ্ধি করার কারণে।
তাই নেতৃত্ব দেওয়ার দক্ষতাকে তৈরি করার জন্য আপনাকে সময় দিয়ে নিজের ব্যক্তিগত ক্ষমতাকে তৈরি করতে হবে, তারপর আন্তঃব্যক্তিক ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে।
এই দুইটি ক্ষমতাকে বৃদ্ধি করার পর আপনাকে একটি সংগঠন তৈরি করতে হবে এবং একটি সাধারণ উদ্দেশ্যের সাহায্যে পুরো একটি সম্প্রদায় তৈরি করে নিতে হবে।
লিডারশীপ শুধুমাত্র গ্রুপ, ডিপার্টমেন্ট, ডিভিশন এবং কোম্পানি তৈরি করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
যতক্ষণ না পর্যন্ত আপনি একটি সম্প্রদায় তৈরি করতে পারছেন আপনার নির্দিষ্ট বিষয়ের উপরে, ততদিন পর্যন্ত আপনাকে কার্যকর নেতা হিসেবে গণ্য করা হবে না।
আর একটি কথা মনে রাখতে হবে লিডার কিন্তু শুধু পাতিনেতা তৈরি করে না, লিডার এমন কিছু নেতৃত্ব দেওয়ার মতো লিডার তৈরি করে, যা আরো অসংখ্য নেতৃত্ব দেওয়া লিডারদের কেও তৈরি করতে পারে।
এতক্ষণে আপনি হয়তো বুঝে গেছেন যে আপনাকে কোন ধরনের দক্ষতার ওপর এখন থেকে মনোনিবেশ করতে হবে।
আপনি যে ক্ষেত্রেই কাজ করে থাকুন না কেন আপনাকে এই পাঁচটি ধাপ এর মধ্য দিয়ে অবশ্যই যেতে হবে। আমি আগেই বলেছি সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান এর যেকোনো একটি উদাহরণ যদি আমি দেখিয়ে দেই তাহলে সেখানে এই পাঁচটি বিষয় অবশ্যই দেখতে পাওয়া যাবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন